আজ হাই ভোল্টেজ খেলা ,অস্ট্রেলিয়া সাথে বিলেতের মাটিতে টাইগারদের ক্রিকেট যুদ্ধ ,ইন্ডিজের সাথে বাংলাদেশের বিজয়ের পর লন্ডনের বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যায় । বাংলাদেশীদের আড্ডায় আলোচনায় ক্রিকেট এখন প্রধান বিষয় । লন্ডন থেকে বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরি জানান, লন্ডনে এখন একটাই বিষয় ক্রিকেট , তিনি জানান নটিংহাম যাচ্ছেন অনেক বাংলাদেশী , তারা আজ টাইগারদের পাশে দাঁড়াবেন । বাস নিয়ে তিনিও যাচ্ছেন নটিংহাম এ সাথে আছেন অভিনেতা স্বাধীন খসরু , বেতার বাংলার শাহীনা মনি সহ অনেকেই । ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে ঢুকবেন তারা । তারা শুদ্ধস্বরকে ডটকমকে জানান , তারা বিজয় নিয়ে লন্ডন ফিরবেন , সাকিব আর মাশরাফিদের দুর্দান্ত পারফর্মের কথা উল্লেখ করে বলেন ইন্ডিজের সাথে যেভাবে তারা লড়াই করেছে আজও তারা সেভাবেই লড়াই করবে ।
শুদ্ধস্বর/এইচ বি

