পটুয়াখালীতে মানুষের ভালবাসায় সিক্ত হলেন ডাকসু ভিপি নুরল হক নূর

বঙ্গোপসাগর তীরবর্তী সাগরকন্যা পটুয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে এই দেশের অনেক প্রখ্যাত মানুষের জন্ম। হয়তো যারা আজ সকারের উচ্চপদস্থ পদে কর্মরত রয়েছেন।

কেউ জনপ্রনিধি, কেউ দানশীল নামে পরিচিত হয়ে উঠেছেন। যাদের কৃতকর্মের মাধ্যমে পরিচিত হয়ে উঠেছে এই জেলাটি। কিন্তু আজকের বিষয়টি একেবারেই ভিন্ন।

এক তরুণ যুবককে এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে অজপাড়া গাঁয়ে। তাও আবার জন্মভূমিতে। যে গায়ের লবণাক্ত কাদামাটি শরীরে মেখে বড় হয়েছে ‘নূর’। নূর হিসেবেই নিজ গ্রামে তার পরিচিতি।

রোববার সেই গ্রামের মানুষের প্রেমে শতভাগ সিক্ত হলেন সদ্য নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূরুল হক নূর।

নির্বাচিত হয়ে প্রথমবারে মত নিজ জন্মভূমিতে আসলেন নূর। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরবিশ্বাস গ্রামে তার জন্ম। ঢাকা থেকে লঞ্চ যোগে রোববার সকালে নিজ গ্রামে পৌঁছান।

নূর আসবে এমন খবর শুনে এলাকাবাসীরা মিলে তাকে গণসংবর্ধনা দেয়ার আয়োজন করেন। যদিও এর আগের দিন রাতে নূরের আগমনকে কেন্দ্র করে গলাচিপায় এক অশনি সংকেত বেজে উঠেছিল। কিন্তু নিজ গায়ের মানুষের ভালবাসায় সে সংকেত তাকে ছুঁয়ে যেতে পারেনি।

কাকডাকা ভোরেই ৫ শতাধিক মোটরসাইকেল চরকাজল লঞ্চ টার্মিনালে পৌঁছায়। আর তাকে বরণ করে নিতে লঞ্চ টার্মিনালে অপেক্ষা চলে নানা বয়সী মানুষের। লঞ্চ ঘাটে পৌঁছামাত্র নূরকে মেতে ওঠে শ্লোগান। মনে হলো- কোনো প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তির পদচারনা ঘটেছে এই ভূমিতে। কাঠফাটা রৌদ্রেও মানুষের উপস্থিতি কম ছিল না। ৫ শতাধিক মোটরসাইকেল শোডাউন দিয়ে লঞ্চ থেকে নিয়ে যাওয়া হয় নিজ গ্রামে।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাজা মিয়ার সভাপতিত্বে আয়োজন করা হয় গণসংবর্ধনার। এক এক করে সবাই ফুলেল শুভেচ্ছায় বরণ নেন নূরকে। কেউ আবেগ আপ্লুত হয়ে বুকেও জড়িয়ে নেয়।

শুদ্ধস্বর/আইপি

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.