সরকার খালেদা জিয়াকে কারাগারের মধ্যেই কি মেরে ফেলতে চায় বলে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকার অসহযোগিতা করছে। তারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে নাই। তাই জনগণের নেত্রীকে কারাগারে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়া যেন জামিন না পান সেজন্য সরকার নগ্ন হস্তক্ষেপ করছে।
শুদ্ধস্বর/এন.হাসান

