আমাদের সময় শেষ হয়ে আসছে

আমাদের সময় শেষ হয়ে আসছে ,কথাটি বলেছেন গতকাল বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ,এটি একটি বাস্তব সত্যি কথা, এবং এটিই   প্রকৃতির নিয়ম । বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ ষাট বছর ধরে রাজনীতি করছেন এরকম প্রবীণ রাজনীতিবিদ  অনেকেই আছেন , আমার মনে হয় তাদের এখন অবসর নিয়ে নতুনদের সুযোগ করে দেয়া দরকার । কেউ কোন কিছুর জন্য অপরিহার্য নয় , রাজনীতিও  কারও জন্য থেমে থাকেনা । আমাদের প্রবীণ নেতারা অনেকেই অসুস্থ , রাজনীতির জন্য যে সময় দেয়ার দরকার তা তারা দিতে পারছেন না শারীরিক কারনে তাদের অবসরে যাওয়া এখন সময়ের দাবী , অন্যদিকে তরুন প্রজন্ম এখন জ্ঞান বুদ্ধিতে অনেক সমৃদ্ধশালী ,রাজনীতি সহ অন্যান্য ক্ষেত্রে তাদের নেতৃত্ব দেয়ার যোগ্যতা তারা অনেক আগেই বিভিন্ন কাজে প্রমান রেখেছেন , তথ্যপ্রযুক্তির ই যুগে   পরিবর্তিত  বিশ্বে   তরুনরাই পারে দেশকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিতে সেটা রাজনীতি  অর্থনীতি সহ সর্বক্ষেত্রেই , সেই সুযোগটা  তরুণদের দেয়া উচিৎ । বিএনপি মহাসচিব তরুণদের নেতৃত্ব গ্রহনের প্রস্তুতি নেয়ার আহব্বান জানিয়েছেন এই আহব্বানকে আমি স্বাগত জানাই , আশা করছি এটা শুধু কথার কথা না থেকে বাস্তবে রূপায়িত হবে । শুধু বিএনপি তে নয় অন্যান্য দলেও প্রবীণরা অবসর নিয়ে নতুনদের দল এবং দেশ পরিচালনার সুযোগ করে দেবেন ।

হাবিব বাবুল, প্রধান সম্পাদক

শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.