অস্ট্রেলিয়ার রাস্তায় দেখা পাওয়া গেল তিন চোেখের সাপ। সাধারণ সাপের মতো দুটি চোখের পাশাপাশি এর মাথার উপরেও অতিরিক্ত একটি চোখ রয়েছে। এবং মজার বিষয় হল বাকি দুটি চোখের মতো এটি কাজও করছে। অদ্ভুত দেখতে এই সাপটি দেখা গিয়েছে উত্তর অস্ট্রেলিয়ার ডারউইন শহরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত হামটি ডো শহরে।বুধবার নর্দান টেরিটরি পার্কস ও বন্যপ্রাণ-এর তরফে সোশ্যাল মিডিয়ায় সাপের ছবিটি পোস্ট করার পরেই ভাইরাল হয়েছে। আট হাজার জন মন্তব্য করার পাশাপাশি ১৩,০০০ জন শেয়ারও করেছেন।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, অস্ট্রেলিয়ার বন্যপ্রাণ মন্ত্রক ও নর্দান টেরিটরি পার্কের তরফে এই বিষয়টিকে অদ্ভুত আবিষ্কার বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে গত মার্চে তিনমাস বয়সী ওই কার্পেট পাইথনটিকে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল। এরপর হলিউড সিনেমার একটি জনপ্রিয় চরিত্র মন্টি পাইথনের নামে সাপটির নামকরণও করা হয়। তবে দুঃখের বিষয় হল সন্ধান পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সাপটি মাত্র মারা যায় ।
শুদ্ধস্বর/এইচ বি

