হাসপাতালে দালাই লামা

বুকে ব্যথা হওয়ায় নয়া দিল্লির একটি হাসপাতালে নেয়া হয়েছে তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামাকে। সেখানে তার চেকআপ করানো হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে তার এক সহকারী জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রে বৌদ্ধ ভিক্ষুদের প্রতিনিধিত্ব করেন নগোদুপ সেরিং। তিনি এএফপিকে বলেছেন, হালকা কাশির পর মঙ্গলবার সকালের দিকে দালাই লামাকে দিল্লির ম্যাক্স হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসক বলেছেন, উদ্বিগ্ন হওয়ার মতো নয় অবস্থা। তবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে।

শুদ্ধস্বর/এন.এইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.