সংসদে যোগ দিয়ে শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বলে সম্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন উর রশীদ সোমবার বিকালে শপথ নিয়েই সংসদে বক্তব্য রাখেন। অধিবেশনে যোগ দিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুবিচার দাবি করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এ সংসদ সদস্য।

এসময় সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনাকে ‘আমার নেত্রী’ বলেও সম্বোধন করেন বিএনপির এ নেতা।

তিনি শ্রীলঙ্কায় নিহত শেখ সেলিমের নাতি জায়ানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করতে হবে। এর সঙ্গে দলীয় লোকজন জড়িত আছে তা প্রমাণ হয়েছে নুসরাত হত্যায়।
এসময় তিনি একাদশ জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এ নির্বাচন প্রশ্ন বিদ্ধ ছিল। এটি কখনোই একটা সুষ্ঠু নির্বাচন ছিল না।

তিনি বলেন, আজ ১৭ কোটি মানুষ জিম্মি, জাতি তাকিয়ে আছে সুষ্ঠু নির্বাচনের দিকে। তারা সুষ্ঠু নির্বাচন চায়।

বিএনপি চেয়ারপার্সনের সুবিচার দাবি করে তিনি বলেন, তিনি কোন বিরাট অপরাধ করে জেলে নেই। সরকার যদি বাধা না দেয় তা হলে তিনি কালকেই জামিন পাবেন। দেশে বড় বড় খুনী সন্ত্রাসী জামিন পাচ্ছে আর আমার নেত্রী রাজনৈতিক কারণে হুইল চেয়ারে বসে জেল খানায় দিন কাটাচ্ছেন।

তিনি বলেন, আমরা নির্বাচনে গিয়েছিলাম দেশে ভোটাধীকার ফিরিয়ে আনা, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। হারুন এসময় প্রধানমন্ত্রীর কাছে তার নেত্রী খালেদা জিয়ার জামিনের দাবি জানান। তার সুচিকিৎসার দাবি করেন। ভোটাধীকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.