মঞ্চে উঠে কংগ্রেস নেতাকে থাপ্পড় মারলেন এক যুবক

এবার ভরা সভায় কংগ্রেস নেতার ওপর হামলা চালিয়েছে এক যুবক। মঞ্চে উঠে হার্দিক প্যাটেল নামের কংগ্রেস নেতাকে থাপ্পড় মারেন ওই যুবক। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে। খবর এএনআই’র।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় কংগ্রেস আয়োজন করেছিল ‘জন আক্রোশ সভা’। মঞ্চে বক্তব্য রাখছিলেন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাত সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি উঠে এসে থাপ্পড় মারেন হার্দিককে।

ইতিমধ্যে ওই ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

সুরেন্দ্রনগরের এসপি মহেন্দ্র বাগাদিয়া বলেন, আমরা এ ঘটনার তদন্ত করছি, কেন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালো।

এর আগে গত বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সাংসদকে লক্ষ করে জুতো ছোঁড়া হয়।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.