নুসরাত হত্যায় মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পেয়েছে সিআইডি

সিআইডির তদন্ত কর্মকর্তা এএসপি ফারুক হোসেন জানিয়েছেন, মাদ্রসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার এই হত্যাকাণ্ড তদন্তে এসে মাদ্রাসাসহ বিভিন্ন স্থান পরিদর্শন ও বিভিন্ন জনের সাথে প্রাথমিক আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মামলা তদন্ত কমিটির তিন সদস্য উপস্থিত ছিলেন।

অন্যদিকে ফেনীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে কালিদহ এসসি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা। স্কুলের সামনে হাজারো শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহন করে। শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম এ হান্নান, প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্যরা। বক্তারা ঘটনার নেপথ্যে থাকা সিরাজ উদ দৌলাসহ এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.