বেতনের দাবীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রবিবার  (৬ জানুয়ারি) সকাল থেকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বেশ কয়েকটি সড়কে পোশাকশ্রমিকরা অবস্থান নেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বাংলানিউজকে জানান, বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা প্রায় পুরো উত্তরা এলাকার সড়ক অবরোধ করে অবস্থান নিচ্ছে। পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, শ্রমিকদের রাস্তায় অবস্থানের ফলে বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। রাস্তার একপাশে সীমিত আকারে যান চলাচল করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এদিকে, সকাল বেলায় সড়কে দীর্ঘ জটলার ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী লোকজন। যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ায় অনেককেই হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.