কখনও দেখিনি নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থিতা বাতিল হয়ে যায়ঃ শারমিন মুরশিদ

ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, নির্বাচনের এক সপ্তাহ বাকি, অথচ এই সময়ে প্রার্থিতা বাতিল আমার আঠারো বছরের অভিজ্ঞতায় কখনো দেখিনি। অনেকগুলো আসনে কোনো প্রতিপক্ষই থাকবে না। ফলে সেখানে একপেশে নির্বাচন হবে। ‘দ্য ডেইলি স্টার’ এর প্ল্যানিং এডিটর শাখাওয়াত লিটনের বিশেষ আয়োজন ‘ নির্বাচন সংলাপ-২০১৮’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কতো অদ্ভুত আমাদের এবারের নির্বাচন। আবার এবারের নির্বাচন পর্যবেক্ষকদের তালিকাভুক্ত করতে গিয়ে নির্বাচন কমিশন অভিজ্ঞ বেশ কিছু পর্যবেক্ষকদের বাদ দিয়েছে। অন্যদিকে বেশ কিছু নির্বাচন পর্যবেক্ষক সংস্থা সংযুক্ত হয়েছে যাদেরকে সত্যি বলতে আমরা চিনি না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.