হানড্রেড পারসেণ্ট সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোন দেশেই হয় নাই,নির্বাচন কমিশনার কবিতা খানম

শুদ্ধস্বর রিপোর্ট ।    নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, হানড্রেড পারসেন্ট নির্বাচন সুষ্ঠু হবে এটা পৃথিবীর কোনো দেশেই হয় নাই। আমাদের দেশেও হবে না। একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কবিতা খানম ।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এ নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে। আমরা চাই না এমন কোনো নির্বাচন এই জনগণকে উপহার দিতে, যা জনগণকে সবসময় আমাদের জবাবদিহি করতে হবে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.