খালেদা জিয়াকে আবারও কারাগারে নেওয়া ভয়ঙ্কর নীল নকশা : রিজভী

খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে কারাগারে নেওয়াকে ভয়ঙ্কর নীল নকশা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন, নির্বাহী সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ ।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা শেষ না হলেও জোর করে তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে। তার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত বিএসএমএমইউ হাসপাতালে রাখার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, নেত্রীর চিকিৎসা শেষ না করে আবারও কারাগারে নিয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর নীল নকশা। ভয়ঙ্কর অশুভ পরিকল্পনা।

রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে নওগাঁ ও রাজশাহী জেলায় পরিকল্পিতভাবে বাস ধর্মঘট আহ্বান করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

সংলাপ কি চূড়ান্ত আক্রমণের পূর্বে কিছুটা সময়ক্ষেপণ’ প্রশ্ন করে তিনি বলেন, তা না হলে প্রধানমন্ত্রী অঙ্গীকার করার পরও সারাদেশে কেন এত গণগ্রেফতার চালানো হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হবে না বলার পরও সারাদেশে গ্রেফতার চলছে। প্রধানমন্ত্রী বলেন একটা আর কাজ করেন আর একটা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.