যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে: রাশিয়া

সম্প্রতি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার শতশত মিলিয়ন ডলারের প্রযুক্তি আমদানি ব্যাহত হবে। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার মন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আগুন নিয়ে খেলা হবে বোকামি। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে তা বিপজ্জনকও হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য। ট্রাম্প প্রশাসন রাশিয়ার সামরিক ও গোয়েন্দা সংশ্লিষ্ট আরও ৩৩ ব্যক্তি ও সংস্থাকে নিষিদ্ধের তালিকাভুক্ত করেছে।

যুক্তরাষ্ট্র দাবি, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে চীন। রাশিয়া হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।

মস্কো দাবি করে, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার যে প্রবণতা, তা ভুল পথে পরিচালিত হচ্ছে। মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ওই অভ্যাস বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে এবং তা বিপজ্জনক পদক্ষেপের অংশ। সের্গেই রিয়াবকভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা যুক্তরাষ্ট্রের জাতীয় সময় কাটানোতে পরিণত হয়েছে। ২০১১ সালের পর এটা ৬০তম নিষেধাজ্ঞা। কলকাতা টুয়েন্টিফোর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.